• Narayanganj Govt. Technical School & College - Slide
  • Narayanganj Govt. Technical School & College - Slide
  • Narayanganj Govt. Technical School & College - Slide
  • Narayanganj Govt. Technical School & College - Slide
  • Narayanganj Govt. Technical School & College - Slide
  • Narayanganj Govt. Technical School & College - Slide
 
আইডি কার্ড ও SMS

বর্তমান শিক্ষা ব্যবস্থা


কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েভসাইটে প্রকাশ করা হয়।

পাঠদান প্রক্রিয়া ও কাঠামো

ব্যবহারিক দক্ষতা প্রদানে মোট ক্লাশের ৮০ ভাগ ব্যবহারিক ক্লাশ করানো হয়। এ শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষা ধারাযর অন্তর্ভুক্ত বিষয়গুলোর সাথে জেএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের সাথে রিলেটেড বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বিএনকিউএফ ও জাতীয় দক্ষতা উন্নয়ন-নীতিমালা ২০১১ এর জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো সমন্বয় করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় যোগ্যতা-দক্ষতা কাঠামো সাথে সামঞ্জস্য রেখে দেশে বিদ্যমান বিভিন্ন স্তরের শিক্ষা প্রশিক্ষণ একটি সার্বজনীন যোগ্যতা কাঠামো সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আমাদের পরিচালিত শিক্ষাক্রম ও ভর্তি যোগ্যতা:

জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি

ভর্তি যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণির জন্য কোনো অনুমোদিত বিদ্যালয়/মাদ্রাসা হতে প্রাথমিক শিক্ষা সমাপনী/ইবতেদীয় শিক্ষা সমাপনী পরীক্ষা/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩১-১২-২০২২ তারিখে বয়স ১০+ হতে হবে। ৭ম ও ৮ম শ্রেণির জন্য যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি পাশ হতে হবে।

আসন সংখ্যা: ৬ষ্ঠ (১ম শিফট ৬০ ও দ্বিতীয় শিফট ৬০); ৭ম (১ম শিফট ৬০, আসন শূণ্য থাকা সাপেক্ষে); ৮ম ((১ম শিফট ৬০, আসন শূণ্য থাকা সাপেক্ষে)

এসএসসি (ভোকেশনাল) ৯ম ও ১০ম (২ বছর মেয়াদি)

ট্রেডসমূহ: (১) অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিকস (২) জেনারেল ইলেকট্রনিক্স (৩) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (৪) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। সকল ট্রেডে আসন সংখ্যা ১ম শিফট ৪০ ও ২য় শিফট ৪০।

ভর্তি যোগ্যতা: যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল/জুনিয়র দাখিল সার্টিফিকেট/অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।